শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৯

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৯

আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কম ঠাট্টা-তামাশা হয়নি। সম্প্রতি সিপিআই নেতা মুহাম্মদ সেলিমও এ প্রসঙ্গ উল্লেখ্য করে বিঁধেছিলেন তাকে। এবার সেসব বিদ্রুপের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ। বললেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। গাধারা গরুর কথা বুঝবে না!’ পাশাপাশি, এদিন ফের দৃঢ়কণ্ঠে দিলীপবাবু বললেন, গোমূত্র খেয়েই তারা সুস্থ থাকবেন।

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর কোনোদিন চায়ে পে চর্চা তো কোনোদিন অন্যকোনো কর্মসূচিতে যোগ দেন তিনি। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। এদিন মর্নিংওয়াক সেরে দলীয় কর্মীদের সাথে দেখা করেন দিলীপবাবু। সবাইকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভালো করে নাড়া বানানোর। বলেন, ‘আয়ুর্বেদ ছাড়া করোনাকে রোখা যাবে না। আমি মা-বোনদের বলছি, বাড়ির কেউ যদি ওই নাড়া না খেতে চায় তাকে দুপুরে ভাত দেবেন না।’

কিঞ্চিত মজার সুরেই জানান যে তিনি নিয়মিত প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদেরও আদা, কাঁচা হলুদ দেন। কেউ খেতে না চাইলে ‘বাইট দেব না’, এই হুমকি দিয়ে তাদের তা খেতে বাধ্য করান।

এরপরই গোমূত্র প্রসঙ্গে বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই, তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলবলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, ‘তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকব।’

দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপিশাসিত রাজ্যগুলোর করোনা পরিস্থিতি উল্লেখ করে বিঁধেছেন বিজেপি সাংসদকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ