মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৫

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৫

পীর সাহেব চরমোনাইকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কমলনগরে সমর্থকদের প্রতিবাদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও দলটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কয়েকদিন যাবত জাতীয় সমাজতান্ত্রীক দল জেএসডি ও জামায়াত-শিবিরের কতিপয় উশৃংখল সমর্থক কর্তৃক ফেসবুক সহ
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ, মিথ্যা ও কাল্পনিক গল্প তৈরী করে আপত্তিকর ও মানহানি মূলক পোস্ট করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে আছে লক্ষীপুর জেলাধীন কমলনগর থানার ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা।

এর প্রতিবাদে বৃহস্পতিবার কমলনগর থানায় মামলা করেছে দলের স্থানীয় এক নেতা। আজ শুক্রবার দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করে অভিযুক্তদের বিচারের দাবী জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন। সাম্প্রতিক সময়ে হেফাজতের কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সরকার ও হেফাজতের মধ্যে বিরোধী অবস্থান স্পষ্ট। এমতাবস্থায় জামায়াত শিবিরের কতিপয় লোক আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সোস্যাল মিডিয়ায় ইসলামী আন্দোলন ও পীর সাহেব চরমোনাইকে নিয়ে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ, মিথ্যা বানোয়াট তথ্য বিভ্রাট পোস্ট করা সহ গুজব ছড়িয়ে দেশে ও সমাজে একটা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালচ্ছে।

অন্যদিকে জেএসডির এক নেতা গত কয়েকদিন ধরে পীরসাহেব চরমোনাইকে নিয়ে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ বিতর্কিত পোস্ট করায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।ভবিষ্যতে যে বা যারা ই ফেসবুক তথা সোস্যাল মিডিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে মানহানিকর মিথ্যা বানোয়াট, কাল্পনিক গল্প তৈরী করে ফেসবুক সহ সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।

প্রশাসনের সাথে বৈঠক কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি, মাওলানা মোস্তাফিজুর রহমান,সেক্রেটারী মোঃ মোসলেহ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কমলনগর উপজেলা শাখার সভাপতি, মাওলানা নজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, শাহ মোহাম্মদ মোস্তফা, ইসলামী যুব আন্দোলন কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি, মাওলানা ডাক্তার রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরাফ উদ্দিন স্বপন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী আক্কাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ