শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৯

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৯

করোনার শেষ অস্ত্র লকডাউন, দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না : মোদি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির প্রায় প্রতিটি রাজ্যের অবস্থা এখন শোচনীয়। এ অবস্থায় মঙ্গলবার (২০ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এতে তিনি জানান, এ মুহূর্তে লকডাউন দেয়ার প্রশ্ন উঠে না। লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র। দেশকে লকডাউনের হাত থেকে রক্ষা করতে ভারতের জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, 'দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না।'

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘ঝড়ের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আপনারা যে পীড়া সহ্য করছেন, তা আমি জানি। যারা আপনজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। এই চ্যালেঞ্জ খুব বড়। কিন্তু আমাদের সবাইকে মিলে এই বিপদ মোকাবিলা করতে হবে।’

ভারতকে লকডাউন থেকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে আবেদন করছি, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই মুহূর্তে লকডাউন বলবৎ করার প্রশ্ন নেই। খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বের হবেন না। লকডাউন এড়াতে সব রকম ব্যবস্থা নেয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউনই সর্বশেষ অস্ত্র।’

এ সময় মোদি ভারতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনীর ও পুলিশকর্মীদের সম্মান জানান। তিনি বলেন, ‘আপনারা নিজের পরিবার ও সুখের চিন্তা ছেড়ে অন্যদের জীবন বাঁচাতে দিনরাত কষ্ট করেছেন।’

টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন,

‘আমাদের কাছে টিকা রয়েছে। ১ মে থেকে ১৮ বছরের উপরে বয়স হলেই টিকা মিলবে। আগের মতোই সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া যাবে।’

করোনা আবহে শ্রমিকদের ঘরমুখো রওনা হওয়ার বিষয়ে তিনি বলেন, 'এই বিষয়ে রাজ্যগুলির উচিত শ্রমিকদের আশ্বস্ত করা যে তারা যেখানে আছেন আপাতত সেখানেই থাকুন। নিজের কর্মস্থলেই তাদের টিকা প্রদান করা হবে।' সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ