বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১২

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১২

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ইসরায়েলের প্রতি তুরস্কের আহ্বান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

তুরস্ক ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে আক্রমণাত্মক নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ জাতীয় সহিংস নীতিগুলি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করছে। এই রমজানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়ন ও সহিংসতার নীতিগুলি উদ্বেগজনকভাবে বেড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়ে তাদের উপাসনার স্বাধীনতা ক্ষুন্ন করছে এবং তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই ফিলিস্তিনিদের উপর এ জাতীয় হামলা ও সহিংসতার ঘটনাগুলিকে উৎসাহিত করছে।

ইসরায়েলি প্রশাসন পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের নির্বাচনী কার্যক্রম ঠেকানোর চেষ্টা করছে এবং পশ্চিম তীরে নির্বাচনের প্রক্রিয়া ব্যহত করতে একাধিক ফিলিস্তিনিকে নির্বিচারে আটক করেছে। গাজায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিমান হামলাগুলি তাদের আক্রমণাত্মক নীতির সর্বশেষতম উদাহরণ।

উল্লেখ্য, ২০১৪ সালে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছিলো, তাদের মধ্যে বেশিরভাগ বেসামরিক নাগরিক ছিলো এবং প্রায় ১১,০০০ ফিলিস্তিনি আহত হয়েছিল। তবে এই ন্যাক্কারজনক হামলার বিচার এখনো ফিলিস্তিনিরা বুঝে পায়নি। বরং তারা বছরের পর বছর ইসরায়েলের দখলদার বাহিনীর দ্বারা নিপিড়ীত ও অত্যাচারিত হয়ে আসছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ