রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৭

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৭

‘প্রয়োজনে আমার রক্ত ঝরবে, আপনাকে কোম্পানীগঞ্জে আসতে দেব না’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দেবেন না ছোট ভাই আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এ ঘোষণা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তাঁকে বসুরহাট পৌরসভায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

শুক্রবার দুপুরের দিকে আরেকটি ফেসবুক লাইভে কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, ‘গতকালও বাদল (মিজানুর রহমান) আপনাকে গালাগাল করেছে, রাজাকারের সন্তান বলেছে রুপালী চত্বরে প্রকাশ্যে; আপনার শরম আছে? লজ্জা আছে? শরম থাকলে আপনি রিজাইন দিয়ে ঢাকায় উঠে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন।’

কাদের মির্জা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? এই চোরা, দুর্নীতিবাজ ডিসি, এসপি, ইউএনও, ওসিকে দিয়ে কী করবেন? পিটাইবেন, মারি পালাইবেন? পালান।’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে হামলার শিকার হয়ে আমার ছেলেরা ঢাকায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওবায়দুল কাদের সাহেব কোনো খোঁজখবর নেননি।’

কাদের মির্জা অভিযোগ করেন, ‘ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাঁর স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তাঁর দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী, তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ