শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৬

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৬

মাদকসেবীর ছুরিকাঘাতে নরসিংদীতে দুই কৃষক খুন, খুনি আটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো এক জন।  

বুধবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত সেন্টু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইউনুস আলীকে (২৪) আটক করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎ করে ইউনুস তার পরিবারের সঙ্গে বিরুপ আচরণ শুরু করেন। তার আচরণ দেখে তাকে নেশাগ্রস্ত বলে মনে হয়। বুধবার সকালে তিনি হাতে ছোরা নিয়ে বের হয়ে সামনে যাকে পান তাকেই ধাওয়া দিতে থাকেন। এসময় বাড়ির অদূরে নিজের কৃষিজমিতে কর্মরত ফরহাদ মিয়াকে আচমকা ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকেন ইউনুস। পরে রাস্তার পাশে থাকা আজগর আলী ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎক ফরহাদ মিয়া ও আলী আজগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সেন্টু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইউনুসকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার চৌধুরী জানান, ঘাতক ইউনুস মাদকসেবী। তিনি মানসিক ভারসাম্যহীন কিনা এ বিষয়ে এখনও কিছু  জানা যায়নি। ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ