শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৭

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৭

খাদ্য ও বস্ত্র নিশ্চিত না করে লকডাউনের সিদ্ধান্ত ধ্বংসাত্মক -অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনার উর্ধ্বমুখী ঢেউ ও বর্তমান পরিস্থিতির জন্য সরকারের স্বেচ্ছাচারিতা, অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন; চলতি বছরের শুরুর দিকে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা তুলনামূলক অনেকটা কমে এলেও মার্চ থেকে তা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে। আর গত কয়েকদিন ভাইরাসটির আগ্রাসী থাবা আরও তীব্র ও ভয়ঙ্কর হয়ে উঠছে। মার্চের শুরুতে যেখানে মৃতের সংখ্যা ছিল দৈনিক ৮ জন এবং সংক্রমণ শনাক্ত করা সম্ভব হয়েছিল ৫৮৫ জন, সেখানে বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ও মৃতের সংখ্যা অর্ধ-শতাধিক ছাড়িয়েছে। সরকার পর্যাপ্ত সময় হাতে পেলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদাসীতা পরিলক্ষিত হয়েছে। ডাক্তার, নার্স সহ জরুরী স্বাস্থ্যসেবার সাথে জড়িতদেরকে পর্যাপ্ত পরিমানে চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করেনি। আইসিইউ, ভেন্টিলেটর পর্যাপ্ত পরিমানে বাড়াতে পারেননি। যা সরকার ও সংশ্লিষ্টদের চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকার জনগণের উপর দায়ভার চাপাতে লকডাউন ঘোষণা করেছে। সরকারের সকল ব্যর্থতা ঢাকতে একের পর এক ইস্যু তৈরি করে জনগণকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এবারের করোনা ভাইরাস নিয়ে সরকারের পদক্ষেপ গুলো সন্দেহ ও বিতর্কের জন্ম দিয়েছে। খাদ্য ও বস্ত্র নিশ্চিত না করে লকডাউনের সিদ্ধান্ত ধ্বংসাতœক। সাধারণ জনগণের পেটে লাথী মারার নামান্তর।

রবিবার (৪টা এপ্রিল) রাজধানীর ভাটারাস্থ আস’সাঈদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মাসিক সভায় অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন; সকল প্রকার আজাব-গজব মানুষের কৃতকর্মের কারনে হয়ে থাকে। আমাদেরকে সচেতনতা অবলম্বনের পাশাপাশি গজব থেকে রক্ষা পেতে হলে তওবাহ ও ইস্তেগফারের বিকল্প নাই। তওবাহ ও ইস্তিগফার দ্বারা আল্লাহর নেয়ামতের দরজা উন্মুক্ত হয় ও অবারিত রহমত বর্ষিত হয়। এ মহামারী বা গজব থেকে বাঁচতে তওবা করে ইসলামী আদর্শ অনুসরণে ফিরে আসার বিকল্প নাই।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), ডাক্তার মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দিন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ