শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৮

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৮

ফেসবুকে লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শিবির কর্মী আটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেসবুকে লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করার অভিযোগে শিবির কর্মী মো.নুরুল আজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।এর আগে বেলা একটার দিকে চকরিয়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মো.নুরুল আজাদ ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খোয়াজনগর এলাকার বাসিন্দা ফারুক হোসাইন বুলেট বাদী হয়ে নুরুল আজাদকে প্রধান আসামি করে তথ্য প্রযুক্তি আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, নুরুল আজাদ ফেসবুকে “সিকদারুল ইসলাম সাগর” আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও গালিগালাজের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়েও সমালোচনা করেন। ৩ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে তাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় গালিগালাজ  করতে দেখা যায়।

৯নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ছাত্রলীগ নেতা মামলার বাদী ফারুক হোসাইন বুলেট জানান, তার এলাকার নুরুল আজাদ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ৯নং ওয়ার্ড শিবিরের সাবেক সাধারণ সম্পাদক।  

এদিকে ভিডিওটি মুহুর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা। দ্রুততম সময়ে আজাদের শাস্তি দাবী করেন সংগঠনের নেতাকর্মীরা।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ গাালিগালাজ কেউ সহ্য করবে না। নুরুল আজাদ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। চকরিয়াকে অশান্ত করতে এটা পরিকল্পিত ষড়যন্ত্র। তাকে দ্রুত গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য লাইভে এসে ফেসবুকে প্রচার করার অভিযোগে নুরুল আজাদকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ