বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৩

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৩

ব্যাংক একাউন্ট তলবের নামে ওলামায়ে কেরামকে হয়রানী না করার আহ্বান ইসলামী আন্দোলনের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, নায়েবে আমীর ও মহাসচিবসহ হেফাজত নেতৃবৃন্দের ব্যাংক একাউন্ট তলব করা হয়েছে তাতে কোন সমস্যা নেই। ওলামায়ে কেরাম, ধর্মীয় নেতৃবৃন্দ এদেশের লুটপাট, দুর্নীতির সাথে সম্পৃক্ত নন। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকের লকাব থেকে স্বর্ণ চুরি হয়ে যায়, দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে চলে যাওয়া রাঘব বোয়ালদের ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ না নিয়ে ওলামায়ে কেরামগণকে হয়রানি করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠলে জনগণ নিরবে বসে থাকবে না।

নেতৃদ্বয় বলেন,

স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তারাই দেশের সম্পদ লুটেপুটে আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। সরকার দলীয় ছাত্র সংগঠনের এক জেলা সভাপতি একাই দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এভাবে একের পর এক দেশের সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে। আর এ লুটপাটের সাথে দেশের ওলামায়ে কেরাম, পীর মাখায়েখগণ জড়িত নন। কাজেই একাউন্ট তলবের নামে ওলামায়ে কেরামগণকে কোন প্রকার হয়রানি মেনে নেয়া হবে না।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতি, দেশের সম্পদ বিদেশে পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে আমরা সর্বদা সহযোগিতা করব। কিন্তু হিংসার বশবর্তী হয়ে যে কোন পদক্ষেপ দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। নেতৃদ্বয় যে কোন হয়রানিমূলক কর্মকান্ডে ওলামায়ে কেরামকে জড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ