শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৭

নির্ধারিত তারিখেই বিসিএস পরীক্ষা, ১৯ মার্চেই হচ্ছে ৪১তম প্রিলি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

চাকরিপ্রার্থীরা করোনা পরিস্থিতিতে বিসিএস পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।  পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আছে পিএসসি।  

এমনটি জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি সোমবার গণমাধ্যমকে বলেন, পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের একটি অংশ৷ 
মানববন্ধন সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরা। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী তাদের দাবির সঙ্গে একমত। 

মানববন্ধনে ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয়‘ , ‘জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’—লেখা ফেস্টুন শোভা পায়।   
এ সময় পরীক্ষার্থীরা বলেন, ৪১তম বিসিএসের নির্ধারিত তারিখ ১৯ মার্চ৷ দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি এ তারিখ দিয়েছিল৷ তাই আমরা তারিখটিকে স্বাগত জানিয়েছিলাম৷ এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবার বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছেন, তাই তারিখ পেছানো দরকার৷ 

পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ৷ এর উদ্দেশ্য— করোনা যাতে না ছড়ায়৷ তা হলে আমরা যারা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই?

তবে পিএসসির যুক্তি হলো— এমনিতেই চারটি বিসিএসের জট লেগেছে। এ ছাড়া এই পরীক্ষাটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকায় হবে। স্বাস্থ্যবিধিও কঠোরভাবে মেনে পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক দিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।
 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ