বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:৩০

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:৩০

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন রাজনৈতিক স্টান্টবাজিঃ ওবায়দুল কাদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক জিনিস হয় না। সে কারণে তারা সুবর্ণজয়ন্তীর কর্মসূচি দিয়েছে স্টান্টবাজি করার জন্য। জনমতকে বিভ্রান্ত করার জন্য।বিজ্ঞাপন

ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন,

মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এক ভিন্নমাত্রায় ভিন্ন তাৎপর্য নিয়ে এসেছে এবারকার ঐতিহাসিক ৭ই মার্চ। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে বাঙালির ২৩ বছরের স্বাধিকার সংগ্রাম রূপান্তরিত হয় স্বাধীনতার সংগ্রামে। সেদিন বাঙালি জাতি এই ভাষণের মধ্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন,

যারা নতুন করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে, যারা ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিল, ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, আজ তারা সারাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে জাগরণের ঢেউ দেখে ভীত হয়েছে। সেজন্য তারা রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে ৭ই মার্চ পালন করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের এই সুবর্ণজয়ন্তী প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্টান্টবাজি । তারা স্বাধীনতার ফুটনোটকে ইতিহাসের মহানায়ক বানাতে চায়। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক জিনিস হয় না। সে কারণে তারা সুবর্ণজয়ন্তীর কর্মসূচি দিয়েছে স্টান্টবাজি করার জন্য, জনমতকে বিভ্রান্ত করার জন্য।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ