শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৪

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৪

মালেশিয়ায় টানা দ্বিতীয়বারের মতো ভিপি হলেন ইশা নগর পূর্বের সাবেক স্কুল সম্পাদক বশির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

মালেশিয়ার মাসা ইউনিভার্সিটির ছাত্র সংসদ তথা ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে আবারও জয়লাভ করেছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর।

২০২১ সেশনের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বশিরসহ পাঁচজন। বাকি পাঁচজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৮১৩ ভোট পেয়ে তিনি আগামী এক বছরের জন্য আবারও ভিপি নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ান এমবিবিএস শিক্ষার্থী মেনালি পেয়েছেন ৪০৭ ভোট।

বিশ্ববিদ্যালয়টির সকল স্তরের শিক্ষার্থীদের নিয়ে গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা ভোট শেষে আজ মঙ্গলবার ২৭ ডিসেম্বর স্থানীয় সময় বেলা আড়াইটায় ইলেকটোরাল কমিটি কতৃক এ ফলাফল প্রকাশিত হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করার কথা থাকলেও সিনেটের অনুমদন না পাওয়ায় ইলেকটোরাল কমিটি তা প্রকাশের জন্য নতুন দিন ধার্য করে।

গতবছর এ নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথমবারের মতো কোন বাংলাদেশি এ বিশ্ববিদ্যালয়টির ভিপি হওয়ার গৌরব অর্জন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাবেক স্কুল সম্পাদক ছিলেন। কওমি মাদ্রাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনের হাফেজও।

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান তিনি। তার বাবা মাওলানা জাফর আহমদ কাসেমী জামালপুর জেলার জামেউল উলুম হাক্কানিয়া দাওরায়ে হাদিস মাদরাসার মুতামিম এবং মা গৃহিণী। তাদের বর্তমান নিবাস ময়মনসিংহ শহরে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ