বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০৫

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০৫

নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল ঢাবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে সবাইকে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ২১ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে শুরু হবে। আর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান) মাধ্যমে ৫ জুন শেষ হবে এবারের ঢাবির স্নাতক ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। সেক্ষেত্রে কেন্দ্রের চেয়ে পরীক্ষার্থী বেশি হলে ওইসব বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানেও কেন্দ্র করা হবে।

সভা শেষে ঢাবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র হবে। ঢাকার বাহিরে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। যদি সেখানে স্থান সংকুলন না হলে তার আশপাশে কেন্দ্র করা হবে।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ