শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৪৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৪৬

যশোরে মধ্যবয়সী এক নারীকে চাকরির প্রলোভনে গণধর্ষণের অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাঠে ২৮ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, বেশ কিছুদিন আগে খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুন্ডুর সাথে তার পরিচয় হয়। একটি চাকরি দেওয়ার কথা বলে মানিক তার কাছ থেকে ২০ হাজার টাকাও নেন। কিন্তু চাকরি না দিয়ে দুই মাস ধরে তিনি নানা টালবাহানা করছিলেন। একপর্যায়ে মানিক তাকে বলেন, শুক্রবার তাকে নিয়ে তিনি নিয়োগকর্তার বাড়ি যাবেন। সে অনুযায়ী তিনি মানিকের সাথে যশোর আসেন। যশোর থেকে মানিক সাথে আরও দুজনকে নেন। সন্ধ্যার দিকে নিয়োগকর্তার বাড়িতে যাওয়ার জন্য তারা চারজন একটি ইজিবাইকে হাশিমপুরের দিকে যান। পথে একটি স্থানে নেমে তারা বলেন যে, এখান থেকে হেঁটে মাঠ পার হয়ে নিয়োগকর্তার বাড়িতে যেতে হবে। মাঠের মধ্যে একটি ফাঁকা স্থানে পৌঁছালে তারা তিনজন তাকে জাপটে ধরেন। এতে তিনি বাধা দিলে তাকে মারপিঠ করে তিনজনে মিলে ধর্ষণ করে, তাকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি সেখানে পড়ে ছিলেন। পরে এক পথচারী তাকে উদ্ধার করে, যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক আজিজুল হাকিম বলেন, ওই নারীর প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন করা হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ