শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:০৫

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:০৫

নোয়াখালীতে পরকীয়ার জের ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর সুধারামের পশ্চিম নরোত্তমপুর গ্রামে পরকীয়ার জের ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক কুয়েত প্রবাসীর স্ত্রী উদাও হয়েছে। ২০ দিন পরেও উদ্ধার হয়নি কিংবা বাড়ি ফেরেনি এই নববধূ। এই ঘটনায় ওই প্রবাসীর পিতা আব্দুর রব বাদী হয়ে সুধারাম মডেল থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রবাসীর পিতা আব্দুর রব জানান, ২০১৯ সালের ২৩ মে তার প্রবাসী ছেলে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড় চাঁদপুর গ্রামের আমিন ড্রাইভারের বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে সুমাইয়া আক্তারকে (২১) পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের দুই মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে কুয়েত চলে যায়। ইতিমধ্যে করোনার কারণে দেশে আসতে পারেনি। এই সুযোগে গৃহবধূ সুমাইয়া একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, গৃহবধূর পিতার পরিবার সোনাইমুড়ীর বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতো। গত ২২ জানুয়ারি ভোরে প্রবাসী স্বামীর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে।

সুধারাম থানার এস আই রাহুল চৌধুরী জানান, আমি প্রাথমিক তদন্ত করছি এবং দুই থানায় নোটিশ পাঠাবো। সুধারাম থানার ওসি (তদন্ত) ফজলুল হক পাটোয়ারী জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ বিডি প্রতিদিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ