বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৯

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৯

দুই শতাংশ জমি কিনে হলেও ভূমিহীনদের ঘর তৈরী করে দেয়া হবেঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ‘কেউ আর অন্যের ঘরের বারান্দায়, গাছের নীচে বা রাস্তায় ঘুমাবে না। যাদের ঘর নেই, তারা সকলেই ঘর পাবেন। যার জমি নাই, ঘর নাই, মাননীয় প্রধানমন্ত্রী তাকে খাসজমি বন্দোবস্ত প্রদান করে ওই জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করেছেন। যদি এলাকায় খাস জমি না পাওয়া যায় তাহলে দুই শতাংশ জমি কিনে হলেও ঘর তৈরী করে দেয়া হবে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য উৎপাদকারী সমিতিকে পিক-আপ ভ্যান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাছের বিচরণক্ষেত্র খাল, বিল, পুকুর ভরাট করা যাবে না। ভরাট বা দখল হয়ে যাওয়া খাল উদ্ধার করতে হবে। মৌজা-নকশা দেখে সার্ভেয়ার দিয়ে ভরাট খাল খুঁজে বের করতে হবে।’ এ লক্ষ্যে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন তিনি। বক্তব্য শেষে মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে পিক-আপের চাবি তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদের সভাপতিত্ব ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কবীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ