সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০১

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০১

মদের পার্টিতে অংশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ জানুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এরপর নিহত ছাত্রীর বন্ধু রায়হান, কোকো ও তাফসীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চিকিৎসক ও পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত মদপানে ওই ছাত্রীর মৃত্যু হতে পারে।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী ও তার বন্ধুরা উত্তরায় একটি পার্টিতে গিয়ে মদ খান। পার্টিতে অংশ নেওয়া আরাফাত নামের আরও এক তরুণ শনিবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। তিনিও বিষাক্ত মদ খেয়ে মারা যান বলে ধারণা পুলিশের। তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয় রবিবার (৩১ জানুয়ারি) রাতে। এরপর সেটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, ওই তরুণী ও তার সব বন্ধু রাজধানীর ইউল্যাবের শিক্ষার্থী। গত শুক্রবার (২৯ জানুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় ওই তরুণী ও তার তিন বন্ধু পার্টিতে যান। সেখানে মদপান করেন তারা। পরে তরুণী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় মোহাম্মদিয়া হোমসে তাফসীরের বাসায় নিয়ে যান অন্য বন্ধুরা। সেখানেই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তার এক বন্ধু। পরে ওই শিক্ষার্থী আরও অসুস্থ বোধ করলে শনিবার তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তরুণী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ