শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৮

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৮

পাকিস্তানের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বসে আছে বিএনপি: তথ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

‘জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপি’র অপপ্রচারে ভাটা পড়েছে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, সবাই বিপুল উৎসাহে ভ্যাকসিন নেয়া শুরু করেছে এখন বিএনপি কি বলবে, শেষ পর্যন্ত তারা এই ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, নাকি পাকিস্তান কখন ভ্যাকসিন আবিষ্কার করবে সেটার জন্য বসে আছেন -এটিই হচ্ছে বড় প্রশ্ন।

আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির শুরুতে অনেকে আতঙ্কে ছিল এমনকি কেউ কেউ প্রার্থনাও করেছিল যে, বাংলাদেশে হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে এবং রাস্তায় লাশ পড়ে থাকবে। সৃষ্টিকর্তার কৃপায়, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও অনাহারে থাকেনি, রাস্তায় লাশ পড়ে থাকেনি। এরপর তারা আশা করেছিল করোনার ভ্যাকসিন সঠিক সময়ে আনতে বা সংগ্রহ করতে পারবে না। সরকার তার ঘোষণা অনুসারে জানুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এনেছে। এতে তাদের সেই আশার গুড়েবালি।’

ড. হাছান বলেন, ‘অপপ্রচারকারীরা এরপর বললো যে, এই ভ্যাকসিন কাজ করবে না আর এই ভ্যাকসিন আগে সরকারের মন্ত্রী-আমলাদের নিতে হবে। এখন সরকারের মন্ত্রী-আমলারা আগে করোনা ভ্যাকসিন নিয়েছে ফলে তাদের মুখটা চুপসে গেছে। যদিও বা এমপি, মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগে নিতে চায়নি, কিন্তু মানুষকে পথ দেখানোর জন্যই অনেকে নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’

‘সবাই বিপুল উৎসাহে ভ্যাকসিন নেয়া শুরু করেছে এখন বিএনপি কি বলবে, শেষ পর্যন্ত তারা এই ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, নাকি পাকিস্তান কখন ভ্যাকসিন আবিষ্কার করবে সেটার জন্য বসে আছেন -এটিই হচ্ছে বড় প্রশ্ন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, এই ধরনের সমালোচনা বাদ দিয়ে আপনারা সরকার যে ভ্যাকসিনের বিষয়ে সাফল্য দেখিয়েছে দয়া করে তার প্রশংসা করুন।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র নানা অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে ৫২ জন কাউন্সিলরের মধ্যে ১টি কাউন্সিলরও তারা পায়নি। এটি তাদের সাংগঠনিক দুর্বলতা এবং একইসাথে তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটির বাস্তবতা। এই বাস্তবতা যখন না তারা মানবে না, তখন তাদের পক্ষে ভোটে দাঁড়ানো বা জেতা সম্ভবপর হবে না। আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাবো সরকারের সমালোচনা না করে আপনারা এই করোনাকালে জনগণের পাশে দাঁড়ান। আসুন সবাই মিলে একযোগে মানুষের পাশে দাঁড়াই। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেশের জন্য, রাজনীতি দলের জন্য নয়।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ