শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৮

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৮

এমপি পাপুলের দুর্নীতির দায় বিএনপিকে নিতে হবে: হানিফ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এমপি পাপুল আওয়ামী লীগ কিংবা সরকার দলীয় এমপি নন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছেন। তিনি যে দুর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন তা বিএনপি সরকারের আমলেই হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এসব অর্থ আয় করেননি। সে কারণে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে। 

তিনি শনিবার দুপুরে তার কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ নির্বাচন বলেন, নির্বাচন নিয়ে নানা রকম অসত্য বানোয়াট কথা বলে যাচ্ছে বিএনপি। মূলত: প্রহসনের নির্বাচন বিএনপির আমলেই হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে প্রহসন করে যাচ্ছে বিএনপি। তারা নির্বাচনে প্রার্থী দেন। অথচ কেন্দ্রে কোন এজেন্ট দেন না, তারা ভোট দিতেও আসেন না। এর মাধ্যমে তারা নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করতে চান। 

অপর এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি। এ সেতু নিয়ে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, তা ছিল কাল্পনিক। কানাডার আদালতে প্রমাণিত হয়েছে যে, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। এর পিছনে যে বিএনপির মদদ ছিল সেটা দলটির নেতাদের কথা ও আচরণে আজ প্রমাণিত।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ