সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৭

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৭

জগন্নাথে সশরীরে ক্লাস-পরীক্ষার প্রস্তুতি চলছে: উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সীমিত পরিসরে সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। রোববার (২৪ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) বিশ্ববিদ্যালয় খোলাই আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেই পারপাসে খুলছে সেই পারপাস ইতোমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্সের শেষ সেমিস্টারের পরীক্ষা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা গত ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে শুরু হয়ে এখন শেষের পথে। অনেকের পরীক্ষা শেষ হওয়ায় এপেয়ার্ড সার্টিফিকেটও দিয়ে দেয়া হয়েছে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছি। এখন আমরা খুলবো ক্লাস ও পরীক্ষা নেয়ার জন্য। সরকার যখন অনুমতি দিবে তখন আমরা দূরত্ব বজায় রেখে ক্লাস চালু করবো। কিভাবে ক্লাস পরীক্ষা নেয়া যায় তা নিয়ে আমরা ডিনদের সঙ্গে আলোচনা করছি।’

মীজানুর রহমান বলেন, ‘আমাদের ক্যাম্পাসের যে স্বল্প পরিসর, জায়গা ও পরিবহন তাতে যেন মাত্রাতিরিক্ত ভিড় না হয় সেজন্য আমরা ডিনদের সঙ্গে আলোচনা করে রোটেশন করবো। আমরা এমন রোটেশন করবো যে, সপ্তাহে পাঁচদিন পাঁচ ইয়ার আসবে। যেদিন ১ম বর্ষ আসবে সেদিন অন্য কোনো বর্ষ আসবে না। এরপর যেদিন ২য় বর্ষ আসবে সেদিন আর অন্য কোনো বর্ষের শিক্ষার্থী আসবে না। সেই প্রসেস আমরা ইতোমধ্যে ডিনদের নিয়ে আলোচনা করেছি।’

উপাচার্য বলেন, ‘করোনার কারণে শিক্ষাজীবন যেভাবে বিধ্বস্ত হয়ে গেছে সেটার রিপেয়ার করতে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। যাদের অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে তাদের কিছু রিফ্রেশমেন্ট ক্লাস, প্রাক্টিক্যাল ক্লাস ও পরিক্ষা নিতে হবে। সেই কাজগুলোর জন্য আমরা আলোচনা শুরু করে দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে মূলত কিভাবে পরিক্ষা নেয়া যায় তার প্রাথমিক আলোচনা আমাদের চলছে।’

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলার বিষয়ে ড. মীজানুর রহমান বলেন, ‘ছাত্রী হল আমাদের রেডি আছে। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তার আগেই ছাত্রীদের একসঙ্গে হলে তোলা হবে। সেখানে ছাত্রীরা কিভাবে উঠবে তার নীতিমালা আমাদের তৈরি করা আছে।’

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত বছরের ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৮ জুন থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ