সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৪১

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৪১

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত একাধিক ব্যক্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

মাফফিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। আহতদের বেশির ভাগই শিশু। তাদের অনেকের হাত-পা উড়ে গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন -মাতারবাড়ি দক্ষিণ মিয়াজীর পাড়া এলাকার জাহাঙ্গীর আলম মোহাম্মদ আহসান (১২), বলির পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এমদাদুল রহমান (১০) ও বেলুন বিক্রেতা চকরিয়া উপজেলার হারবাং এলাকার মোহাম্মদ জসিম (২৫)।

আহতরা হলেন- মহেশখালীর শাপলাপুর ষাইটমারা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ নুরী (১৫), মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকার কাইসারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমার ছড়ার নলবিলা এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. মারুফ (১২), মাতারবাড়ি সিকদার পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম প্রকাশ রাহাত (১৩), মগডেইল এলাকার আব্দুল মনুর ছেলে মো. নুরী (১৩), সিকদার পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে তুহিন (১৪) ও বদনের ছেলে জয়নাল আবেদীন (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাতারবাড়ি শাহ মজিদিয়া মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নানা ধরনের দোকানপাট বসে। সেখানে গ্যাস বেলুনের পসরাও বসে। জনাকীর্ণ ওই স্থানেই বেলুনে ভরার গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অনেকই গুরুতর আহত হয়। অনেকের দেহ থকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ