সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১২

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১২

ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন নাঃ রিজভী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

করোনা ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার না করতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

‘করোনার ভ্যাকসিন ভিআইপিরা আগে পাবেন না’-  স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার টিকা আসছে, এটা ভিআইপিরা আগে পাবে না।’ ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন বাঁচে না মরে। তিনি আরো বলেন, ‘ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে মারা গেছে কয়েক জায়গায়। যদিও তারা বলেছেন এটা ভ্যাকসিনের কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার পর তো মারা গিয়েছে।’

রিজভী বলেন, ‘আমাদের সন্দেহ, সংশয় সব রয়েছে। যাদের কাছ থেকে আপনারা ভ্যাকসিন নিচ্ছেন তারা তো আমাদের বিশ্বাসের জায়গা হালকা করেছেন। কারণ ওই দেশের পলিটিশিয়ানরা আওয়ামী লীগ ও তাঁদের সরকারকেই বন্ধু মনে করে। আর সেই সরকারের মন্ত্রী বলেন, ভিআইপিরা আগে পাবে না। ভিআইপি কে? ভিআইপি হল মন্ত্রী, আমলা আর এমপিরা।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যদি পরিস্থিতি এই হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী আপনি ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন। আপনাদের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে। তারপর গরিবদের দেয়ার চেষ্টা করেন। যদি দেখেন এটার যথাযথ উপকার হয় তারপর গ্রামে-গঞ্জে পাঠানোর ব্যবস্থা করুন।’

সরকারের শীর্ষ ব্যক্তিদের সমালোচনা করে রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগে করোনা টিকা নিয়েছেন। ওখানকার স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রধান পাউসিও আগে নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী তো আছেন একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা। ভাইরাস কেন, কোনো ফাঁক দিয়ে বেহুলার বাসর ঘরের মতো যেন সাপ ঢুকতে না পারে ঠিক সেভাবেই আছেন প্রধানমন্ত্রী, ঠিক সেভাবেই আছেন ওবায়দুল কাদের এবং স্বাস্থ্যমন্ত্রী। ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন গরিবরা বাঁচে না মরে।’

রিজভী আরো বলেন, ‘ভোটকেন্দ্রের মতো নাকি ভ্যাকসিনের কেন্দ্র করা হবে। তাহলে তো এই সরকারের যে বৈশিষ্ট্য ভোটকেন্দ্র মানেই তো হলো ভোটাররা যেতে পারবে না। সুষ্ঠু ভোট হয় না। আওয়ামী লীগের লোকেরা ব্যালটবক্স পূরণ করেন। ভ্যাকসিনের কেন্দ্র যদি ইউনিয়ন গ্রামে করা হয় তাহলে আওয়ামী লীগের লোকেরা এই ভ্যাকসিন পাবে এবং তারা যাদের সুপারিশ করবে কেবল তারাই তো ভ্যাকসিন পাবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,আব্দুল খালেক,ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ