শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৮

ফেসবুকে কলেজছাত্রীর সাথে প্রেম, অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কলেজছাত্রীর অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী থেকে রিয়াজ উদ্দীন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়ালন্দ শহরের বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ রিয়াজ উদ্দীন (২২) নামের এক তরুণের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফেসবুকের ম্যাসেঞ্জারে ওই তরুণ নিয়মিত কথা বলতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

সম্পর্কের কারণে ওই তরুণ কলেজছাত্রী ও তার পরিবারের ছবি সংগ্রহ করে। এমনকি কলেজছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে সরল বিশ্বাসে তরুণকে দিয়ে দেয়। একপর্যায়ে গত বছর মার্চ মাসের প্রথমদিকে ম্যাসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আজেবাজে কথা বলতে থাকলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কলেজছাত্রী।

২০২০ সালের ১৪ অক্টোবর কলেজছাত্রী তার ফেসবুক আইডিতে ঢুকতে গিয়ে দেখেন পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পরে দেখা যায় ওই তরুণ কলেজছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে কিছু অশ্লীল ছবি পোস্ট করেছে। এমনকি কলেজছাত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে পাঁচটি নতুন ফেসবুক আইডি খুলে ছেড়ে দেয়। এতে কলেজছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে মর্যাদাহানি ও হেয়প্রতিপন্ন হয়।

বিষয়টি নিয়ে তরুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে কলেজছাত্রী বাদী হয়ে গত ১৪ জানুয়ারি গোয়ালন্দঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মামলা দায়েরের পর পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে।

twitter sharing button
pinterest sharing button
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ