শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৯

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৯

কলেজছাত্র প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনির শিকার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আজিজুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পাবনার ভাঙ্গুড়ায় শনিবার রাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজান উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ভাঙ্গুড়া পৌর শহরের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এ অবস্থায় প্রায় ছয় মাস আগে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে আজিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমের সূত্র ধরে আজিজুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় ওই কলেজছাত্রীর বাড়িতে দেখা করতে যায়। এসময় ওই কলেজছাত্রীর বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করলে স্থানীয় বাসিন্দারা এসে আজিজুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। থানা পুলিশের তত্ত্বাবধানে আজিজুলের সেখানে চিকিৎসা চলছে।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রীর ডাকে সে তার বাড়িতে গিয়েছিল আটক আজিজুলের দাবি। কিন্তু সেখানে গেলে তাকে মারধর করে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ