আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। দীর্ঘ ছুটির পর হল না খুলেই পরীক্ষার তোড়জোড়ে এমনিতেই চরম ভোগান্তীতে সাধারন শিক্ষার্থীরা।
এরমাঝে পরীক্ষার কাঠামো পরিবর্তন এবং সময় কমানোর কথা জানান কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি জানান, ‘স্থগিত পরীক্ষা ৪ ঘণ্টার হবে। সম্পূর্ণ নতুন যেগুলো শুরু হবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাবির একাডেমিক সিদ্ধান্ত অনুযায়ী ২ ঘণ্টা।’ কোভিডকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অর্থ্যাৎ পূর্বে ৪ ঘণ্টায় যেখানে শিক্ষার্থীরা ৮০ নম্বরের উত্তর প্রদান করতেন সেখানে এই সিদ্ধান্তক্রমে পরীক্ষার্থীরা এখন ২ ঘণ্টায় ৮০ নম্বরের উত্তর প্রদান করবে।
প্রশ্ন কাঠামো হবে-
ক/ A পার্টে ৭টি প্রশ্ন থাকবে ৫ টা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি ২ করে ১০ নম্বর।
খ/ B পার্টে ৪টি প্রশ্ন থাকবে ২টা দিতে হবে ১০ নম্বরের করে ২০ নম্বর।
গ/ C পার্টের ৪টি প্রশ্ন থাকবে ২টির উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের নম্বর ২৫ নম্বর করে ৫০ নম্বর।
প্রসঙ্গত, সেশনজট নিরসনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও প্রধান সমন্বয়কারীর সভাপতিত্বে সংশ্লিষ্ট ডিন, সরকারি ৭ কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার সিন্ধান্ত হয়।
১৪ জানুয়ারি থেকে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের অসমাপ্ত পরীক্ষা ও ২৫ জানুয়ারি থেকে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত হয়। এছাড়াও জানানো হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা।






