শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

আল্লামা আহমদ শফীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি ইমাম-ওলামা পরিষদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আল্লামা শাহ আহম্মদ শফীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘হেফাজতে ইসলামের আমির উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আহমদ শফী ইন্তেকালের আগে হাটহাজারী মাদরাসায় ছাত্রদের দিয়ে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তড়িৎ গতিতে নতুন কমিটি দেওয়া হয় এবং সেই কমিটির বিভিন্ন পদে নতুন লোক বসানো হয়। অথচ কমিটির কোনো পদে আহমদ শফীর কোনো সন্তানকে রাখা হয়নি। শফী হুজুর মরার পর তার জানাজায় তারই সন্তান আনাস মাদানীকে শরিক হতে দেওয়া হয়নি। এতে কী বোঝা যায়?’

‘এ ঘটনায় বোঝা যায়—আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই’— বলে মো. ইসমাইল হোসাইন।

তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের কমিটি গঠন করার সাথে সাথেই ভাস্কর্য নিয়ে হুঙ্কার-আন্দোলন শুরু হলো, মিছিল-মিটিং শুরু হলো, সারাদেশের কওমি মাদরাসাগুলোকে সরকারের শত্রু বানিয়ে দেওয়া হলো।’

‘আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই- সুপ্রিম কোর্টের সামনে একটি ভাস্কর্য ছিল। ওলামায়েকেরামরা যখনই আপত্তি জানালেন প্রধানমন্ত্রী তখনই ভাস্কর্যটি সরিয়ে দিলেন। সেইটি নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে সরকারের একটি তিক্ত সম্পর্ক তৈরি হলো’— মো. ইসমাইল হোসাইন।

তিনি বলেন, ‘তড়িঘড়ি করে হেফাজতে ইসলামের যে কমিটি গঠন করা হয়েছে, সেটি মূলত সরকারের সঙ্গে কওমি মাদরাসার একটি দ্বন্দ্ব তৈরি করার জন্য— বর্তমান পরিস্থিতি এটাই প্রমাণ করে।’

মানবন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা শাহ ওমর ফারুক, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল কাইয়ুম, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মো. হারুনুর রশিদ, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসানই, মাওলানা মো. ইউনুস ও মাওলানা মুফতি সাইফুাল্লাহ সাদী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ