করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহনীসহ অন্যদের সঙ্গে সংবাদকর্মীরাও প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনা ভ্যাকসিন পাওয়ার প্রথম ধাপের তালিকায় সাংবাদিকরাও রয়েছেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সাংবাদিকরা।






