শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৪

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৪

পরীক্ষার ১ বছরেও হচ্ছে না রেজাল্ট, দুর্ভোগে পড়েছে ঢাবি শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগের শেষ (ফাইনাল) বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে, কিন্তু সেই পরীক্ষার রেজাল্টের কোনো আভাসই নেই, আরেক জানুয়ারি চলে আসছে।

যাদের স্নাতক শেষ বর্ষের পরীক্ষার এক বছর অতিক্রান্ত হচ্ছে কিন্তু তাদের সেই পরীক্ষার রেজাল্ট হচ্ছে না এখনও। এতে দুর্ভোগে পড়েছে বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা বলছে, রেজাল্টে দীর্ঘসূত্রিতার ফলে প্রতি বছরই প্রায় ১০ মাসেরও বেশি অপেক্ষা করতে হয় তাদের। একদিকে ক্যারিয়ার নিয়ে চিন্তা অন্যদিকে রেজাল্ট কবে দিবে সেই চিন্তা। এর ফলে তাদের অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত ও নানান মানসিক পীড়ায় ভুগছেন। তাই দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করে ভবিষ্যত অগ্রগতির পথ সুগম করার অনুরোধ এই শিক্ষার্থীদের।

রেজাল্টের বিষয়ে জানতে চাইলে বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের ইয়ার সিস্টেম। এই সিস্টেমে আমাদের যেই সমস্যা হয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা, এতে এমনিতেই ৭-৮ মাস সময় লেগে যায় রেজাল্ট দিতে। কেন না আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা ৩ জন শিক্ষক দেখেন। এতে প্রথম পরীক্ষক প্রায় দেড় থেকে দুই মাস সময় নেয় পরে দ্বিতীয় পরীক্ষকের আরও এক দেড় মাস সময় লাগে। এরপর তৃতীয় পরীক্ষক নির্ধারিত হয়। এভাবে প্রায় ৬ মাস সময় লেগে যায়। এটা একটা প্রসেস যার মধ্যদিয়ে আমাদের যেতে হয়।

তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করি যে এই রেজাল্ট দ্রুত দেয়ার জন্য কিন্তু প্রশাসনিক কিছু বিষয়ের জন্য আমাদের প্রসেসটা বড় হয়। আর অনেক শিক্ষক খাতা জমা দিতে দেরি করেন ফলে রেজাল্ট একত্রিত করতে সময় লেগে যায়। আর বর্তমান করোনা পরিস্থিতির কারণেও কিছুটা সময় নষ্ট হয়েছে। রেজাল্টের কাজ আমরা শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেজাল্ট দিয়ে দেয়ার চেষ্টা করবো।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাহফুজা খানম বলেন, আমরা পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে জানিয়েছি যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়া হয়। দেখা যাক তারা কতদূর পারে। আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পরীক্ষার ফলাফল বিষয়ে মিটিং রয়েছে সেখান থেকেই রেজাল্ট কি অবস্থায় আছে তা জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ