সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:১৬

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:১৬

সবুজ ক্যাম্পাসের বিশ্ব র‍্যাংকিংয়ে দেশের তিন বিশ্ববিদ্যালয়, প্রথম স্থানে রয়েছে ডিআইইউ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয়বারের মতো সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০ এর ফলাফল প্রকাশ করেছে।

বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি।

‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০’ শীর্ষক এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাড়াও স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বিশ্ব র‌্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রয়েছে ১৮১তম স্থানে, ২৫৭তম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) আর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রয়েছে ৮৬৭তম স্থানে। 

যেখানে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি।

এই র‍্যাংকিংয়ের লক্ষ্য হলো বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় গুলিতে গ্রিন ক্যাম্পাস এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার প্রতিফলন সমূহের ফলাফল প্রকাশ করা। প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ।

৬টি মানদণ্ডের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রস্তুত করা হয়। এসব হচ্ছে-অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পরিবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিতকরণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টার কারণে এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন শিক্ষার্থী, সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

পরিবেশ উন্নয়নে ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণে আইইউবিএটির প্রতিষ্ঠাতা সর্বপ্রথম ২০০৮ সালে গ্রিন ক্যাম্পাস হিসাবে ঘোষণা করেন। এই ধারাবাহিকতায় ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং- অনুযায়ী আইইউবিএটি বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ