শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩০

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩০

প্রতিদিন ৬ ঘণ্টা কাজে মাসে বেতন ৫ লাখ টাকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দিনে কাজ করতে হবে মাত্র ৬ ঘণ্টা। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এর জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রায় সাড়ে ৪ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকা। কিন্তু এরপরও লোক পাওয়া যাচ্ছে না।

শুনতে বেশ অবাক লাগলেও শ্রমিকের অভাবে এমন ঘটনারই সাক্ষী হচ্ছে অস্ট্রেলিয়া। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন দেশটির লেবু চাষীরা। গত ১ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়েছে, দিনে মাত্র ৬ ঘণ্টা কাজের জন্য শ্রমিক খোঁজা হচ্ছে। কাজ গাছ থেকে পাকা লেবু তুলতে হবে। কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না। এর জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অস্ট্রেলিয়ায় লেবু চাষের সঙ্গে যুক্তদের।
আর তাই অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য এই কাজে এগিয়ে আসতে কর্মীদের কাছে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার সেই আইনপ্রণেতার পোস্টে সাড়াও মিলেছে প্রচুর। কিন্তু কাজ করার জন্য কর্মী তেমন মেলেনি। কর্মীর অভাবেই প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ওই এমপি।

অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যানি ওয়েবস্টার জানিয়েছেন, লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। এর জেরে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ওই আইনপ্রণেতা বলেছেন, ‘সানরেশিয়ার লেবু উৎপাদকরা খুব সমস্যার মধ্যে পড়েছেন। ভালো লেবু বাজারে পাঠাতে হবে। লেবুর উৎপাদনেও কমতি নেই। গাছে লেবু হয়েছে প্রচুর। কিন্তু সেই লেবু তুলে বাজারের পাঠানোর জন্য লোকের অভাব। পাকা লেবু মাটিতে পড়ে গেলে সবটাই নষ্ট।’

তিনি আরও বলেছেন, ‘লেবু তোলার কাজে প্রতিদিন ২২৫ ইউরো করে পাওয়া যাবে। প্রতি মাসে ৪ হাজার ৪০০ ইউরো বেতন দেওয়া হবে।’ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
অ্যানি ওয়েবস্টার আরও জানিয়েছেন, লেবু চাষে এ রকম কর্মীর অভাব তিনি প্রথম বার দেখছেন। বাইরের প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। করোনাভাইরাস মহামারির কারণেই বাইরে থেকে কর্মীরা আসতে পারছেন না অস্ট্রেলিয়ায়। আর মূলত এই কারণেই কর্মীর সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন ওই সংসদ সদস্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ