বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৮

বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৮

যুদ্ধে নেমে তালেবানের ভয়ে পালালো ১৩৪ আফগান সেনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

তালেবানের আক্রমণে ১৩৪ আফগান সেনা তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। বুধবার তাজিকিস্তান সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার তীব্র লড়াইয়ের পর তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত ‘শির খান বন্দর’ দখল করে নেয় তালেবান। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাজিক সরকারের বিবৃতির বরাতে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের ১৩৪ সেনা শরণার্থী হিসেবে তাজিকিস্তানে আশ্রয় নিয়ছে। বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের আক্রমণের ফলে শির খান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশির সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছে।

আশ্রয় নেওয়া ১৩৪ আফগান সেনার মধ্যে ৪ জন আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্যের জন্য আফগানিস্তান এবং তাজিকিস্তানের জন্য এই শির খান বন্দর সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে, মঙ্গলবার আফগান সরকার তালেবান আক্রমণ করে তাজিকিস্তান সীমান্ত দখল করে নিয়েছে সেটা স্বীকার করেছে।

গত মে মাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ঘোষণা দিলে দেশজুড়ে তালেবান যোদ্ধারা আক্রমণ বাড়িয়েছে।

তালেবানের এমন আক্রমণে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত দেবরাহ লিওনস সতর্ক করে বলেছে, আফগানিস্তানের ৩৭০টি জেলার মধ্যে তালেবান ৫০ অধিক জেলা দখল করে নিয়েছে। তালেবানের এই অগ্রগতিকে নিকট ভবিষ্যতে অনেক দেশের জন্য হুমকিস্বরুপ বলেও মন্তব্য করেন তিনি।

আফগানিস্তানের প্রভাবশালী সংসদ সদস্য সাদিক কাদেরি বলেছেন, কোনো কোনো এলাকা একদম প্রতিরোধ ছাড়াই তালেবানের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবান ব্যবহার করছে। কেন বিনা লড়াইয়ে হঠাৎ করে এই সমস্ত এলাকা তালেবানের কাছে ছেড়ে দেয়া হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটির ক্ষমতা গ্রহণ করতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ