শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:৫১

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:৫১

৭তলা বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী শ্রমিক আন্দোলনের খাদ্যসামগ্রী বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

রাজধানী মহাখালীর ৭তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ জাকির হোসেন হাওলাদার, সেক্রেটারী মোঃ আলাউদ্দিন হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের বনানী থানা সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে মাওলানা ছিদ্দিকুর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে সাথে নিয়ে মহান আল্লাহ তা’লার কাছে দোয়া করেন। এর পূর্বে সমবেতদের উদ্দেশ্যে মাওলানা ছিদ্দিক বলেন, সাততলা বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ড এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একই বস্তিতে বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনার কারণ উদঘাটনে ব্যর্থ হয়েছে। তাই এবার গঠিত তদন্ত কমিটি যাতে অতীতের বৃত্তে আটকে না যায় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে। দুর্ঘটনা রোধে সরকারকে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ