শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৩

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৩

৪১তম বিসিএস পেছানোর দাবিতে আপিল বিভাগে যাবেন বিসিএস প্রত্যাশীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে এবার দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে যাচ্ছেন বিসিএস প্রত্যাশীরা।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্ট ডিভিশন থেকে পরীক্ষা পেছানোর রিট খারিজ করার পর নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, আজকে আমাদের রিট খারিজ করে দেয়া হয়েছে। এখন আমরা আপিল বিভাগে রিট করব। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আশা করছি কাল-পড়শুর মধ্যেই রিট করা হয়ে যাবে।

এদিকে মঙ্গলবার বিকেলে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরীক্ষা পেছানোর রিটটি খারিজ করে দেন।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

তারা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ