বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৪

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৪

২০৪০ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১১ বছরের উন্নয়নের ছোঁয়া পড়েনি সারাদেশে এমন জায়গায় খুঁজে পাওয়া কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতায় চারঘাট উপজেলার রাস্তা-ঘাট, সৌর বিদ্যুৎ, উপজেলার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, একটি নতুন সরকারী টেকনিক্যাল কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে মত প্রকাশ করেন মন্ত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) চারঘাট উপজেলায় গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি চার লাখ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট নবনির্মিত উপজেলা কৃষি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে নবনির্মিত ভবন উদ্বোধন ও উপ-বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরি, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিম আহম্মেদ, দুই ভাইস-চেয়ারম্যানসহ ৬টি ইউনিয়ন চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত ছাড়াও ১ শত ৪১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তির চেক হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ