বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪১

২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষার্থীদের সে জন্য প্রস্তুতি নিতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে, খুব বেশি সামনে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না। এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি হবে, সব বিষয় নিয়ে আবারও আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলতে হবে।

শিক্ষার্থীদের নিয়ে আক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের একটা চিন্তা ছিল আমরা সীমিত আকারে হলেও দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে এসে অন্তত তিন মাস ক্লাস করাবো। তাহলেও আমরা একটি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষাটা নিতে পারবো। কিন্তু পরিস্থিতির কারণে নভেম্বর-ডিসেম্বরেও এটা করা যাচ্ছে না। এটি যদি আমরা এখনই শুরু করতে পারতাম তাহলে ঠিক সময়েই এসএসসি-এইচএসসি পরীক্ষাগুলো নেয়া যেতো।

দীপু মনি বলেন, আমরা আশা করছি আগামী বছর করোনা পরিস্থিতি আরও অনেক ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ, তখন এই পরীক্ষাগুলো নেয়া যাবে। যারা পরীক্ষার্থী তাদের অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যাবেন।

আগামী বছরের এসএসসি এবং এইচএসসি নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তুলনামূলকভাবে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। কাজেই জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের দেখতে হবে; পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। তারপরেই সুবিধাজনক হলে আমরা ওই তিন মাসের যে সিদ্ধান্ত সেটা শুরু করবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ