শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫৪

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫৪

হেফাজতের সংবাদ সম্মেলনে নতুন ৫দফা ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দেওয়া, কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ ও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এবং পূর্ব ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেইসঙ্গে নতুন করে আরও ৫ দফা দাবি এবং ট্রান্সজেন্ডার ব্যক্তির সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

 

সম্মেলন থেকে হেফাজতের পক্ষ সরকারের কাছে ইসলামি কারিকুলাম প্রস্তাবনা আকারে তুলে দেওয়া হবে বলে জানানো হয়

 

সংবাদ সম্মেলনে মুনাজাত পরিচালনা করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।তিনি বলেন, আমরা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মানব না।

 

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম-২০২৪ প্রোগ্রামের আওতায় জাতীয় শিক্ষানীতি-২০২৩ এর ওপর ভিত্তি করে সংকলিত পাঠ্যপুস্তক ইতোমধ্যেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে। রাষ্ট্রের নাগরিকদের ওপর সে দেশের জাতীয় শিক্ষাব্যবস্থা, শিক্ষানীতি বা শিক্ষাক্রমের বিপুল প্রভাব থাকে। নাগরিকদের চিন্তা-চেতনা, ধ্যানধারণা ও নীতি-নৈতিকতা গঠনে সে রাষ্ট্রের জাতীয় শিক্ষাব্যবস্থার সু-গভীর প্রভাবের বিষয়টি অনস্বীকার্য। এ কারণেই রাষ্ট্রের জাতীয় শিক্ষাব্যবস্থার প্রতি সে দেশের সচেতন নাগরিকদের সজাগ দৃষ্টি ও অনেক প্রত্যাশা থাকে। বিশেষ করে আলেম সমাজ ও তৌহিদি জনতার প্রাণের দাবি থাকে, জাতীয় শিক্ষাক্রম কোনোভাবেই যেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং ইসলামি চিন্তা-চেতনার বিপরীত না হয়। জাতীয় শিক্ষাক্রমের মাধ্যমে ইসলামি আদর্শ ও নীতি-নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক কোনো চিন্তা যেন আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে সক্ষম না হয়।

 

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, ইসলামফোবিয়ায় আক্রান্ত এক শ্রেণির ধর্মবিরোধী গোষ্ঠী এদেশের মুসলিম প্রজন্মের মন ও মানস থেকে ইসলামি ধ্যান-ধারণাকে চিরতরে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে। আর তারা এই হীন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষাক্রমের অধীনে সংকলিত পাঠ্যপুস্তককে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম ঘনিষ্ঠ বিষয়বস্তুকে বাদ তো দিয়েছেই, অধিকন্তু ইসলামবিরোধী বিষয়বস্তুকে সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে।

 

নতুনভাবে হেফাজতের ৫ দফা দাবিগুলো হলো-

১. জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিতে হবে।

২. ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন করা যাবে না।

৩. পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ এবং তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৪. অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৫. হেফাজতের ১৩ দফা বাস্তবায়নে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে।

 

 

কর্মসূচি

ট্রান্সজেন্ডার মতাদর্শ ও বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলামে জাতির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন রাব্বানী, সহসভাপতি মুফতি আহমদ আলী কাসেমী, সহসভাপতি আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব হারুন ইজাহার, যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস, মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব আতাউল্লাহ আমিন, অর্থ সম্পাদক মুনির হোসাইন, সহঅর্থ সম্পাদক কামাল উদ্দিনসহ শীর্ষ নেতারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ