বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৪৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৪৮

হেফাজতের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, আনাসপন্থিদের বিকল্প কমিটি আসতে পারে শনিবার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নবগঠিত হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত আল্লামা শফীপুত্র আনাসপন্থি নেতারা পাল্টা কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

এ লক্ষ্যে আগামী শনিবার ঢাকায় বৈঠকের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।

তবে বিকল্প কমিটি গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটির নেতারা। সদ্যঘোষিত কমিটি নিয়ে ফের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

হেফাজতের নতুন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকরাও দারুণ উল্লসিত। নতুন কমিটিতে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশের প্রখ্যাত আলেম, পীর-মাশায়েখ, ধর্মীয় ব্যক্তিত্বরা রয়েছেন। অল্প সময়ের মধ্যে দেশব্যাপী জেলা, উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে ঢেলে সাজানো হবে অরাজনৈতিক এ সংগঠনকে। নতুন পথচলায় নতুন গতি ফিরবে এমন প্রত্যাশা হেফাজতের ওই শীর্ষ নেতার।

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মঈনুদ্দীন রুহি বলেন, আগামী শনিবার ঢাকায় আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশেষ মহলের ইঙ্গিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আত্মীয়করণ ও দলীয়করণের মাধ্যমে গঠন করা কমিটিকে অকার্যকর করতে ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে। 

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর দাবি, কাউন্সিলকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীরা নানামুখী তৎপরতা চালালেও কাউন্সিলপরবর্তী সময়ে এর কোনো প্রভাব পড়েনি। 

ইসলামাবাদী বলেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দলের পক্ষেও নেই বিপক্ষেও নেই। নাস্তিক মুরতাদবিরোধী এবং ঈমান আকিদা রক্ষায় হেফাজতের ভূমিকা আরও বলিষ্ঠ হবে। কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার ও করার কিছু নেই।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ