বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৭

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৭

হিজাব নিয়ে কটুক্তির পাল্টা জবাব দিলেন অভিনেত্রী সানা খান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সম্প্রতি হিজাব পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা খান। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়নি? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমান করেন (সুরা আল ইমরান: ২৬)।’ 

হিজাব পরার কারণে প্রায়ই ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে হয় সানাকে। তাই তিনি সমালোচনাকারীদের সুন্দরভাবে জবাব দিয়ে বলেন,

‘কখনও কখনও অপমানের মধ্যে সম্মান লুকিয়ে থাকে, আবার সম্মানের মধ্যে অপমান। তাই আমাদের চিন্তা করতে হবে ও বুঝতে হবে কোনটি আসল পথ। আর আমি কোন পথের অংশীদার হব।’তবে সানার হিজাব পরা এ ছবির প্রশংসা করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হিজাবে একজন নারীর শালীনতার দৃষ্টান্ত সানা খান।

অন্যদিকে, একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার, যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তা হলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ।’ 

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সানা খান তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন গত বছরের অক্টোবরে। এর দেড় মাস পর ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন। এরপর থেকেই ইসলামের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পর্দার বিধানও পালন করছেন এ অভিনেত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ