বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৮

হামলায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বহনের আশ্বাস ববি উপাচার্যের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি বলেছেন, এটি একটি নৃসংশ হামলার ঘটনা ঘটেছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

হামলার প্রতিবাদে ক্যাম্পাসে সামনে আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বহনেরও আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধের সঙ্গে বসেছি। তারা কি বলতে চায় সে বিষয়ে শুনেছি। তারা আমাদের কাছে ৩ দফা দাবি জানিয়েছে- জড়িতদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা করা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এসব বিষয় নিয়ে আমরা তাদের আশ্বস্ত করেছি। আলাপ-আলোচনা করে পরে তাদেরকে আমাদের সিদ্ধান্ত জানাবো। এসময় আমরা শিক্ষার্থীদের আহবান করেছি, যেন আটকে রাখা সড়কটি তারা ছেড়ে দেয়। তারা আবার আমাদের সাথে আসুক, বসুক এবং কথা বলুক। আমরা তাদের আরও কথা শুনতে চাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ