বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৫

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৫

হাফ ভাড়া পাশের দাবিতে রাস্তায় বদরুন্নেসার শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

গতকাল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দেওয়ায় হেয়প্রতিপন্নের শিকার হতে হয়। এমনকি ধর্ষণের হুমকি দেয়া হয়েছিল বলে জানা যায়। ফলশ্রুতিতে আজ সকাল আনুমানিক নয়টার দিকে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা হাফ ভাড়া পাশ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আন্দোলন করে রাস্তা অবরোধ করে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কয়েকটি দাবি উত্থাপন করে।যার মধ্যে অন্যতম হলো
১) সকল পরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া নিশ্চিত করতে হবে
২) নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
৩) ধর্ষণের হুমকিদাতা হেলপারকে বিচারের আওতায় আনতে হবে
৪) কলেজের সামনে স্টপেজ হিসেবে যাত্রী ছাউনি দিতে হবে
এই সমস্ত দাবিগুলো যদি মেনে না নেয়া হয় তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।
আন্দোলনরত অবস্থায় তারা বিভিন্ন স্লোগানে ঢাকা মেডিকেল, বুয়েট, চানখারপুল, বকশীবাজার মোড় আটকে রাখে। ফলশ্রুতিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
“হাফ ভাড়া দেওয়ায় ধর্ষণের হুমকি, লজ্জিত বাংলা।
শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহনে, আমাদের আন্দোলন চলছে চলবে।
শিক্ষার্থীদের সাথে বাস হেলপারদের খারাপ ব্যবহার, মানি না মানবো না।
আমরা নারী
আমরা শক্তি
আমরাই প্রতিবাদী।
ধর্ষণের হুমকির বিচার চাই,বিচার চাই।
Stop harassment.
মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশের নারীরা কতটা নিরাপদ! কেন হাফ ভাড়া দেওয়ায় শুনতে হবে ধর্ষণের হুমকি?
হাফ ভাড়া আমাদেরকে অধিকার, মানতে হবে মানতে হবে।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ