শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

হল না খুলে ঢাবির পরীক্ষা, এটা বাস্তবতার সাথে সামঞ্জস্যহীনঃ সাদ্দাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

হল খোলার নিশ্চয়তা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, এটা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।

আজ শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সাদ্দাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসনের নিশ্চয়তা না দিয়ে শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একতরফা শিক্ষার্থী-স্বার্থ বিরোধী এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।

তিনি বলেন, সেশনজট নিরসনকল্পে এবং বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জরুরি। কিন্তু শিক্ষার্থীদের অধিকার-সুযোগ-ন্যায়ানুগ ব্যবস্থাকে প্রাধান্য না দিয়ে, মাসের মাঝখানে ১৬ দিনের নোটিশে, বাড়ি ভাড়া পাওয়ার ব্যবস্থা-আর্থিক সংস্থান কীভাবে হবে সে বিষয় না ভেবে, মেয়েরা কোথায়-কিভাবে থাকবে সে বিষয়ে দৃষ্টিপাত না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার যুক্তিসঙ্গত কারণ নেই। অবশ্যই হলে আবাসনের নিশ্চয়তা রেখে, পর্যাপ্ত স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

সাদ্দামের পরামর্শ, একই সঙ্গে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় সেজন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের পরীক্ষাসূচীর সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়াও প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ