বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:০০

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:০০

হঠাৎ পানি বৃদ্ধিতে শঙ্কিত বরিশালের মানুষ; নদীর তীরবর্তী এলাকায় রাস্তাঘাট প্লাবিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

গতকাল বুধবার সকাল থেকে হঠাৎ পানি বৃদ্ধিতে শঙ্কিত বরিশালের কয়েকটি উপজেলার মানুষ। সরেজমিনে দেখা গেছে আজ বিকেলে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত জয়ন্তী নদীর পার্শ্ববর্তী এলাকা গুলোয় রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। এতে করে সফিপুর থেকে মুলাদী গামী যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

এছাড়াও মুলাদী-মীরগঞ্জ প্রধান সড়কের অন্তত এক কিলোমিটার এলাকা রয়েছে পানির নিচে। উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের পর দক্ষিণাঞ্চলের এই থানা গুলো হঠাৎ পানি বৃদ্ধিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সর্বসাধারণের মাঝে এ ধারণা জন্মেছে যে বৃহস্পতিবার সকাল নাগাদ পানি নেমে না গেলে বানের পানি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে সহস্রাধিক মাছের ঘের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে নদীতে স্রোত বেশি হওয়ায় খেয়ার ট্রলার চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের। আর বাড়তি ভাড়া দিয়ে তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আজ সফিপুর খেয়াঘাট এবং মীরগঞ্জ খেয়া ঘাটের একাধিক যাত্রী এমন অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক বলেন, “মীরগঞ্জ খেয়াঘাট যেন মগের মুল্লুক। এখানে ইজারাদাররা যা ইচ্ছে তাই করেন। ঘাটে টেবিল বসিয়ে ভাড়া তোলেন আবার নিজেদের পরিচিত ট্রলার রেখে রিজার্ভ বলে অতিরিক্ত ভাড়া আদায় করেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না সাধারণ যাত্রীরা।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ