বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪২

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪২

স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনাভাইরাসে সংক্রমিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজ সকালে গণভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী থাকায় সম্প্রতি তাদের দুই জনের নমুনা পরীক্ষা করা হয়। আইসিডিডিআরবিতে দেওয়া সেই নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল শনিবার রাতে আসলে জানা যায়, তারা দুজনেই করোনা আক্রান্ত।

তিনি আরো জানান, করোনা আক্রান্ত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের শরীরে জ্বর বা অন্য কোনো উপসর্গ নেই। আরো নিশ্চিত হওয়ার জন্য তাদের দুজনেরই ফের নমুনা সংগ্রহ করে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই সেখানকার রিপোর্টও পাওয়া যাবে।

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের করোনা পরীক্ষার রিপোর্ট আজ রোববার পজিটিভ আসে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. জাহিদ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার তিনটি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৮৩৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ