বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪৫

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪৫

স্ত্রীকে খুশি করতে বিবাহ বার্ষিকীতে উপহারস্বরূপ চাঁদে জমি কিনে দিলেন স্বামী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বিবাহ বার্ষিকীতে বউয়ের অলীক স্বপ্নকে বাস্তবায়িত করলেন স্বামী। কিনে দিলেন চাঁদের জমি। রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা স্পেশাল দিনকে আরও স্পেশাল করতে তাঁর স্ত্রীকে উপহার দিলেন চাঁদের জমি।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চাঁদের তিন একর জমি কিনে তা লিখে দিলেন স্ত্রী স্বপ্না আনিজার নামে। ধর্মেন্দ্র জানিয়েছেন, বিবাহ বার্ষিকী দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই গাড়ি, বাড়ি, দামি গয়না দেয় ঠিকই, আমি সে সবের ঊর্ধ্বে গিয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিবাহ বার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি মহাজাগতিক উপহার কিনতে সময় লেগেছে গোটা একটা বছর। ধর্মেন্দ্র আনিজা বলেন, ‘আমি খুব খুশি, কারণ রাজস্থানে থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম।’

এমন উপহার পেয়ে স্ত্রী স্বপ্না কতটা খুশি? তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমি খুব খুশি হয়েছি। কোনও দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমায় এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ