শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৫৫

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৫৫

সৌদি আরবের তেল শিল্পের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি আরবের তেল শিল্পের কেন্দ্রস্থলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরসহ আরও কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়।

রবিবারের এসব হামলাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর চালানো ব্যর্থ হামলা বলে অভিহিত করেছে রিয়াদ।

হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী জানান, আরামকোর স্থাপনাগুলোর পাশাপাশি দাম্মাম, আসির ও জাজান শহরে সৌদি সামরিক লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালানো হয়েছে।

১৪টি ড্রোন ও আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলা চালানো হয় বলে জানান তিনি। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে লক্ষ্যে পৌঁছানোর আগেই বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দাহরানে সৌদি আরামকোর একটি আবাসিক এলাকার কাছে ধ্বংস হয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়েছে।     

এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

হুতিদের এসব হামলা প্রতিবেশী সৌদি আরবের জন্যও বিপত্তির কারণ হয়ে দেখা দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখা গেছে ইয়েমেনি বিদ্রোহীদের। 

এর আগে ২০১৯ সালে একটি বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আরামকোর তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা।

সূত্রঃ রয়টার্স 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ