মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৭

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৭

সেতু নির্মাণে এবার রডের পরিবর্তে সুপারি গাছ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে নির্মাণ কাজ করে বেশ কয়েক বছর ধরে চলছে সমালোচনা। তবে এবার পিরোজপুরে রডের পরিবর্তে বাঁশ নয়, সুপারি গাছের তৈরি কাঠি দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। পিরোজপুরের কাউখালী

উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৬টি আয়রন ব্রিজ পুনঃনির্মাণের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিমা এন্টারপ্রাইজ। এ কাজের মধ্যে কাউখালী সদর ইউনিয়নের কাঁঠালিয়া খালে নুরুল ইসলাম শরীফের বাড়ির সামনে একটি আয়রন ব্রিজের মেরামত কাজের সøাবে রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সুপারি গাছের কাঠি। ফলে নির্মাণের কয়েক মাসের মধ্যেই আয়রন

 

ব্রিজের উপরের স্লাবগুলে ভেঙে যেতে শুরু করে। এরপর ভাঙা সøাবের মধ্য থেকে বেরিয়ে আসে রডের পরিবর্তে ব্যবহার করা সুপারি গাছের কাঠি।  বুধবার ভাঙা সøাব থেকে সুপারি গাছের কাঠি বেরিয়ে আসার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। উপজেলা প্রকৌশল অফিসের নজরদারি না থাকায় এমন ঘটনা

 

ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা। আর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মো. লাভলু খান বলেন, এটি তার লাইসেন্সে প্রথম কাজ। তবে কাজটি পাওয়ার পর উপজেলা ছাত্রলীগের এক নেতা তার কাছ থেকে নিয়ে কাজটি করার জন্য পিড়াপীড়ি করেন। এরপর কাজ শেষে সবকিছু যাচাই-বাছাই করে উপজেলা প্রকৌশল অফিস থেকে কাজের ব্যাপারে ছাড়পত্রও

দেয়া হয়েছে। তার দাবি এ বিষয়টি উপজেলা প্রকৌশল অফিসের দেখা উচিত ছিল। বিষয়টি জানার পর কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান। এ ছাড়া উপজেলা সভায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। উন্নয়ন কাজের ক্ষেত্রে অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ