রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:১৩

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:১৩

সিরাজগঞ্জের উল্লাপাড়াউল্লাপাড়ায় জামায়াত-শিবিরের চার নেতা গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই, সাংগঠনিক নথিপত্র, ইলেক্ট্রনিক্স ডিভাইস, পোস্টার ও রশিদসহ জামায়াত ও শিবিরের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ফলিয়া পূর্বপাড়ার ছোরমান আলীর ছেলে উপজেলা জামায়াতের সদস্য আব্দুল বারিক বারি (৩৩), উপজেলা শিবিরের সেক্রেটারি পুকুরপার গ্রামের আহমদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন মাসুদ (২১), উপজেলা শিবিরের সম্পাদক টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে তারিকুল ইসলাম লিখন (২২) ও শ্রীকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে পৌর শিবিরের সভাপতি নাজমুল হুদা (২২)।  উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর জেলার উল্লাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা শিবিরের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, সাংগঠনিক নথিপত্র, চাঁদা আদায়ের রশিদ, রফিকুল ইসলাম খানের ভিজিটিং কার্ড ও দাওয়াপত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জামায়াতের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খানের নির্দেশে গোপনে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। সেই সঙ্গে তারা সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডেরও পরিকল্পনা করছিলেন। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ