শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৯

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৯

সামরিক বাহিনীর হাতে গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পরই ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর ২৪ মে দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্ট আসিমি গোয়েতার নেতৃত্বে পরিচালিত সেনারা।জান্তাপ্রধান আসিমি গোয়েতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছিল। সেসময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

তবে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেছেন, তারা মালিতে পৌঁছানোর আগেই পদত্যাগের ঘটনা ঘটেছে।

গত বছরের আগস্টে রাষ্ট্রীয় ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর তারা বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে বাহ নদা ও মক্টর ওয়ানকে ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেয়। কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেন নদা ও ওয়ান।

এর মধ্যে গত সোমবার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল। এ সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন দুজন সেনা কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। পরে সোমবার তারা অভ্যুত্থান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সূত্র: আল জাজিরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ