বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৪

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৪

সামগ্রিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবেঃ জাতীয় শিক্ষক ফোরাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দেশের প্রতিটি নাগরিকের সঠিক শিক্ষা প্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অপরদিকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অধিকার বাস্তবায়ন করাও রাষ্ট্রের কর্তব্য। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, দেশের মানুষ প্রকৃত শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শহুরে প্রজন্ম উন্নত শিক্ষা সেবা পেলেও গ্রামীণ জনপদের প্রজন্মরা উন্নত শিক্ষা সেবা থেকে যুগ যুগ ধরে বঞ্চিত রয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থায় বৈষম্য থাকায় হাজার হাজার শিক্ষক বৈষম্যের শিকার হচ্ছে। এ অবস্থা উত্তরণে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।

২৫ ডিসেম্বর ২০২০, বিকেলে জাতীয় শিক্ষক ফোরামের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভা রাজধানী ঢাকার আত-ত্বরীক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবী আদায়ের লক্ষে আগামী ২১ জানুয়ারি’২১ অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে সারাদেশ থেকে জেলা প্রতিনিধি শিক্ষকরা সভায় যোগ দিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রিন্সিপাল সুলতান মাহমুদ খান, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মু. অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ন কবির, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত দফতর এসএম মহিউদ্দিন মোল্লা, মুফতি আশরাফ আলী, এডভোকেট জমারত আলী, প্রভাষক আর আই এম অহিদুজ্জামান, ড. মাওলানা আবু জাফর মু. সালেহ, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকগণসহ কেন্দ্রীয় সদস্য এবং জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ