বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৯

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৯

সাতটি শর্ত মেনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিতে পারবেঃ ইউজিসি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনা মহামারির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেমিস্টার ফাইনাল নিতে পারবে। তবে করোনাকালীন স্বাস্থবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্তে কতিপয় শর্তারোপ করেছে একাডেমিক কাউন্সিল। ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসির জনসংযোগ পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ করার বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশেষ করে পরীক্ষার মান নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সক্ষমতা অনুযায়ী পরীক্ষা আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সাতটি সুপারিশ ও শর্ত দিয়েছে মঞ্জুরি কমিশন।

সেগুলো হলো-

এক. কোভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কাটাতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

দুই. বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, চিকিৎসাসহ অন্যান্য শাখার অসমাপ্ত ব্যবহারিক ক্লাস এবং তার মূল্যায়ন স্বাস্থ্য বিধি মেনে করতে হবে।

তিন. সেমিস্টার পরীক্ষা, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়ন সম্পন্ন করার ক্ষেত্রে সর্বশেষ সেমিস্টারের অধ্যয়নরত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

চার. শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখতে হবে।

পাঁচ. পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করবে এবং পরীক্ষা শেষে এক ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

ছয়. করোনাভাইরাসের পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সাত. করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো যথাযথভাবে পালন ও অনুসরণ করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ